নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে "সীরাতে মুসতাকীম ফাউন্ডেশন"এর উদ্যোগে বিশাল বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ফেব্রুয়ারি) বিকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ ইসলামী সম্মেলনের দুই অধিবেশনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী ও সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।
মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় সম্মেলনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ তাকরির চট্টগ্রাম ফটিকছড়ির আল-জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর এর শাইখুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা মাহমুদুল হাসান ভুজপুরি, বিশেষ বক্তা হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোল্লা গোলা