বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

প্যারোলে মুক্তি মেলেনি সন্তানের, কারাগারে আনা হলো বাবার মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাবার মৃত্যুর পর শেষবার দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন কারাবন্দী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল। তবে তিনি প্যারোলে মুক্তি পাননি। শেষপর্যন্ত তার বাবার লাশ কারাগারের ভেতরে এনে তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলগেট থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। পরে সেখানে বাবাকে শেষবারের মতো দেখেন ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছে কিশোরগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায়  বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল। আর তাই প্যারোলে মুক্তি না পাওয়ায় মৃত বাবাকে শেষবা