মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
টঙ্গী তুরাগ পাড়ে ইজতেমার মাঠে সাদপন্থী কর্তৃক অতর্কিত হামলার তীব্র নিন্দা ও ৩ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যার বিচার এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে কচুয়া উপজেলা উলামা মাশায়েখ ও তাওহীদী জনতার ব্যানারে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
কচুয়া কেন্দ্রীয় মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কচুয়া ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ এর নাজেমে ইমতিহান মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায়