বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ময়মনসিংহে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের তারাকান্দায় ড্রাম ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারাকান্দা-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), পুত্রবধু লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত।

পুলিশ জানায়, সকাল ৭টায় ঘনকুয়াশার মাঝে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিতে বাড়ি যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্য