বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

চুয়াডাঙ্গায় সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে জেলার একাডেমি মোড় বড় মসজিদ সংলগ্ন মাঠ, ছাগল ফার্মপাড়া মাদরাসাতুন নুর মাদরাসার মাঠ, এতিমখানা পাড়া, বেলগাছি শাপলা চত্বর, সুমিরদিয়া আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিনিট্রাক যোগে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা'র মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।