নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে জব্দ করা কৃষি প্রণোদনার বীজ কৃষকদের মাঝে আবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটটি ইউনিয়নের ৮০ জন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বোরো মৌসুমের জন্য হাইব্রিড ধান বীজ ও ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান, বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ধান ও ভুট্টা বীজ বিতরণ করা হয়। সেই বিতরণকৃত বীজ কিছু অসাধু কৃষকদের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে উপজেলার চকমুনু গ্রামের বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান (৪৫) ক্রয় করে মজুত করেছেন।
কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদেরভিত্তিতে গত ১০ ডিসেম্বর চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে হাইব্রীড ধান ও ভুট্টা বীজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান বীজ ক্রে