বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ববিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ‘পরিচ্ছন্নতা অঙ্গীকারে গড়ি টেকসই পরিবেশ,বিজয়ের চেতনায় গড়ি আমাদের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরিচালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দীনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখতে এ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের  অংশগ্রহণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপাচার্য বলেন, একটি পরিষ্কার পরিচ্ছন্ন সবু