মো. আব্দুল আলিম, শৈলকুপা
শৈলকুপায় দীর্ঘ কয়েক বছর পর মহান বিজয় দিবস উপলক্ষে রাজপথে মিছিল করতে দেখা গেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শৈলকুপা উপজেলা শাখা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখার সদস্যদের। এবারের উদযাপন ছিল ভিন্ন রকম।
বাংলাদেশ জামায়াত ইসলামী শৈলকুপা উপজেলা শাখা কোনো ধরনের ব্যানার ও পুষ্প বাদেই মিছিল বের করে। তাদের মিছিল নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এবং তাকবির ও বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে রাজপথ।
অন্যদিকে, বাংলাদেশ ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখা ব্যানারসহ মিছিল বের করে। তবে তাদের ব্যানারে বিজয় দিবসের কোনো উল্লেখ ছিল না এবং ফুলের ব্যবহারও দেখা যায়নি।
উভয় দলই মিনারের পাদদেশে সমবেত হয়ে তারা ইসলামের সৌন