বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

এমপি প্রার্থী হিসেবে আমার ভোটও আমি দিতে পারিনি: এনপিপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমি কৃতজ্ঞতা জানাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। যারা ২০১৮ সালে নড়াইল-২ আসনে আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তখনকার ফ্যাসিস্ট, লুটেরা ও ভোটচোর শেখ হাসিনা সরকার এ অঞ্চলের মানুষকে ভোট দিতে দেয়নি। এমনকি আমার ভোটটিও আমি দিতে পারিনি। আল্লাহর রহমতে তাকেসহ (শেখ হাসিনা) সপরিবারকে এবং সব এমপিকে বাংলাদেশের মানুষ এ দেশ থেকে বিতাড়িত করেছে। তারা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর ফিরে আসতে পারবে না। যতদিন এদেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান থাকবেন- ততদিন শেখ হাসিনা আর