নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নির্বাচনের-২০২৪ প্রধান নির্বাচন কমিশনার মো. নুর উদ্দিন।
এতে সভাপতি পদে দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. একরামুল হক ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম পেয়েছেন ৯৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে রামদী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দক্ষিণ পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার সাদাত পেয়েছেন ৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুর