নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। মন খুলে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের আকাশে আবারো কালো মেঘ উকি দিচ্ছে। অনেক জায়গায় লুটপাট, মাজার ভাঙা ও সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে একটি মহল সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে ফায়দা হাসিল করতে চাচ্ছে।
মঙ্গলবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের স্যানালবাড়ী মাঠে আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশকে নতুনভাবে এগিয়ে নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় সার্থন্বেষি ওই মহলটির বিরুদ্ধে জাতি, ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের লোকজনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিএনপির ওই সমাবেশে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলীয় নেত