নোয়াখালী প্রতিনিধি
বাবা মাওলানা বেলাল উদ্দিন। তার ছেলে নুরুল হুদা (২৩)। জীবন-সংসার সাজাতে গিয়েছিলেন ওমানে। কিন্তু ভাগ্যে তা সয়নি। এক বছর না পেরুতেই সেখানেই ধরা মরণব্যধি ক্যানসার। পরে ওই দেশের চিকিৎসকের পরামর্শে দেশে আসেন মাওলানার এই ছেলে।
এখন টাকার অভাবে চিকিৎসা নিতে না পারায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন পাকস্থলি ক্যানসার আক্রান্ত ওমান প্রবাসী নুরুল হুদা। তার শরীর বর্তমানে অনেকটায় জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়েছে। ধারদেনা করে ঢাকার বিভিন্ন হাসপাতালে গত ৫ মাস পরিবার চিকিৎসা করালেও টাকার অভাবে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে তাকে। এখন অভাবের সংসারে ব্যয় বহুল এই চিকিৎসা করানো বেকার বাবার ওপর যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।
নুরুল হুদা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের মাওলানা বেলাল উদ্দিনের ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি পঞ্চম। জীবিকার তাগিদে ২০২২ সালের ২১ ডিসেম্বর ওমানের পাড়ি জমান। বছর ঘুরতে না ঘুরতেই মরণব্যধি ক্যান