মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাটি ও মানুষের আস্তার প্রতীক, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, হেফাজতে ইসলাম ইউ.কে'র প্রতিষ্ঠাতা সভাপতি, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শেখ নুরে আলম হামিদীর ইংল্যান্ড থেকে স্বদেশ গমন উপলক্ষে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।।
মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেলে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ মহাসড়কের চা কন্যায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাওলানা শেখ নুরে আলম হামিদীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরণের স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানান শ্রেণী পেশার মানুষ।