যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ৫৪ ইসকনভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল বন্দর ইমিগ্রেশন।
শনিবার সন্ধ্যায় এবং রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকনভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। শনিবার দিনভর এবং রবিবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে।
ভারত যেতে বেনাপোলে আসা ইসকনভক্ত অন্যজন জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু