ভোলা প্রতিনিধি
ভোলায় সিন্ডিকেট ব্যবসায়ীদের নানান বাহানায় প্রতিদিনই বাড়ছে সবজি,মাছ,আলু,তেল, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ক্রেতারা বলছেন,সব কিছুর মৌজুদ রয়েছে প্রচুর, তার পরেও দাম আকাশ ছোয়া সিন্ডিকেটের কারসাজি সব কিছু ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম।
বৃহস্পতিবার সকালে ভোলার বিভিন্ন বাজারে সবজি, মুদি ও চালের আড়ৎ ঘুরে দেখা গেছে, সবজি ও মাছ ছাড়া সব দোকান খুলেছেন ৯টার পরে। দোকানে সব পণ্যের সরবরাহ রয়েছে প্রচুর পরিমাণে। আড়তে তিল পরিমাণ জায়গা নাই। বিভিন্ন স্থানেও ব্যবসায়ীদের গুদামে পণ্যে ভরপুর।পাইকার বা ব্যাপারীরা এলে মালিক ঘরে নাই বলে পণ্য বিক্রি না করে পাইকার ও ব্যাপারীদের ফিরিয়ে দেয়া হচ্ছে। ২/৩ ঘণ্টা পরে দোকান বন্ধ করে চলে যান মালিক, ম্যানেজার ও ডেলিভারি সরদার। সন্ধ্যার সাথে সাথে চালের সকল আড়ৎ বন্ধ হয়ে যায়। ২ দিনের ব্যবধানে ভোলার বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। আলুর কেজি বিক্রি হয় ৮০ টাকা। আবারও ভোজ্যতেল-সোয়াবিন,কোয়ালিটি, পামওয়েল, ডালডা, চালের দাম বেড়েছে। বাজারে প্রতিকেজি ভোজ্যতেল সোয়াবিন ২০৫, কোয়ালিটির ২০০, পা