নোয়াখালী প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি- আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই গণজমায়েত ও র্যালির আয়োজন করে।
কাজী মফিজুর বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশ দলের মধ্যে কোন চাঁদাবাজ থাকবে