বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার ৫১ তম বার্ষিক সভা ২৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫১ তম বার্ষিক সভা আগামী ২৫ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী বার্ষিক এ মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ) এর মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা খোরশেদ আলম কাসেমী, ফরিদপুরের প্রসিদ্ধ আলেম মাওলানা জুবায়ের হুসাইন কাসেমী, মাওলানা মীযানুর রহমান বুখারী, মাওলানা মোস্তফা নূরী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।

এ সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী ১০ জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হবে।