বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


সিরাজদিখানে অপ-সাংবাদিকতা প্রতিরোধে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজদিখান প্রেসক্লাব কার্যালয়ে অপ-সাংবাদিকতা প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১নভেম্বর) সকাল ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশের সিরাজদিখান প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও সহ সভাপতি দৈনিক ভোরের ডাকের সিরাজদিখান প্রতিনিধি জাবেদুর রহমান যোবায়েরের পরিচালনায় সভায় অংশ নেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা সমাজসেবা অফিসার সুমন মধু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, বিএনপির নেতা খলিলুর রহমান, আনিস, কবির, মারুফ, ইসলামি আন্দোলন সিরাজদিখানের সভাপতি মাওলানা ওবায়দুল হক, জয়েন্ট সেক্রেটারী মো. বুলবুল হক, মুজাহিদ কমিটি সিরাজদিখানের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়ালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাইনুদ্দিন মাসউদ,জামাতে ইসলামি লতব্দীর সভাপতি মাওলানা মো.মনির হোসেন, গবেষক ও সিরাজদিখান প্রেসক্লাবের উপদেষ্টা ড. সাইদুল ইসলাম খান অপু,