মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বালু ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় দৈনিক আজকের দর্পনের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন মোকলেসুর নামে এক বালু ব্যবসায়ী। এসময় তিনি বারবার নিজেকে বিএনপির নেতা বলে দাবি করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে।
সংবাদটি প্রচারের পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানের মাধ্যমে ৫টি বালুবাহী ট্রাক আটকসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে অভিযুক্ত বালুবাহী ট্রাকের মালিককে।
জানা যায়, গত ৩ নভেম্বর দৈনিক আজকের দর্পন পত্রিকাসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে 'ইজারা নেয়া মহাল থেকে বালু পাচার' শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। প্রতিবেদন প্রচার করায় ক্ষিপ্ত হয়ে আজকের দর্পন পত্রিকার সাংবাদিক মীর ইমরানকে মুঠোফোনে হুমকি ও গালাগালি করেন মোকলেসুর রহমান।
শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে