কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া বেড়িবাঁধের বাইরে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগ এনে শতাধিক দখলদারের বিরুদ্ধে মামলা করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন।
বুধবার রাতে মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুরাদ হোসেন বাদী হয়ে মহিপুর থানায় এ মামলা করেন। এ মামলার সত্যতা নিশ্চিত করেন মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম।
এ মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ মিছিল করেছেন। এ ঘটনায় সমুদ্র সৈকত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা প্রশাসন সূত