বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


মাদারীপুরে আইনজীবী হত্যা মামলার আসামি ঢাকায় ধরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীন হত্যা মামলার প্রধান আসামি ফারুক মাতুব্বরকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮ মাদারীপুরের সদস্যরা। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর সদর উপজেলার নওহাটা গ্রামের ফারুক মাতুব্বরের সাথে চাপাতলী গ্রামের অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীনের দীর্ঘ দিন যাবত জমির ভোগ দখল ও মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৭ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে সরদার জয়নাল আবেদীন তার পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে নিজ বাড়ির পথে বালিয়া রোডে পৌঁছানো মাত্রই ফারুক মাতুব্বর তার কয়েকজন সহযোগী নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জয়নাল আবেদীনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধী