বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঝিনাইদহে প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, ক্যামেরা ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাসুম পারভেজ শাকিল
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ বিদ্যুৎ অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাহী প্রকৌশলীর হাতে লাঞ্ছিত হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ।

এ সময় ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাংচুর করা হয় বলে অভিযোগ।

সোমবার(১ জুলাই) সকালে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে ওজোপাডিকো অফিসের প্রধান ফটকে ঝিনাইদহের সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করে। তারা এ সময় নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবী করেন।

সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, জেলার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সময় অতিরিক্ত বিল, অতিরিক্ত টাকা দাবী, নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়টি জানতে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর দপ্তরে যাওয়া হয়। তিনি এমন প্রশ্ন করতেই ক্ষুদ্ধ হয়ে সাংবাদিকের উপর চড়াও হয়। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও ক্যামেরা পার্সনের মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করেন।

খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।

ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিট, প্রেস ইউনিটসহ স্থানীয় সকল সাংবাদিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবী করেন।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী জানান, সময় টিভির সাংবাদিক বিনা অনুমতিতে আমার অফিসে প্রবেশ করে ভিডিও করতে থাকেন। তিনি আমার সরকারী কাজে বাঁধা প্রদান করেন। তিনি সাংবাদিক লাঞ্চিত করার খবর অস্বীকার করে জানান, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ