বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জের শাল্লায় জমিয়তের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ।।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুন, মঙ্গলবার, সিলেটের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকরাম হোসাইনে সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও ইউকের সভাপতি ড. মাও. শোয়াইব আহমদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শতবর্ষের গণ মানুষের দাবীদাওয়া আন্দোলনের সংগঠন। সুতরাং শাল্লা উপজেলায় গণ মানুষের দাবীদাওয়া আদায়ের লক্ষ্যে দলীয় মনোনয়ন পেলে শাল্লা উপজেলার ৪ ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী এবং প্রত্যেকটি ওয়ার্ডে একেকজন মেম্বার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ তৈয়্যিবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা জমিয়ত। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওঃ ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা জমিয়ত, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জেলা জমিয়ত, মাওলানা হেলাল আহমদ সাবেক সাধারণ সম্পাদক দিরাই উপজেলা জমিয়ত, মাওলানা আবিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক দিরাই উপজেলা জমিয়ত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জমিয়ত নেতা আব্দুল্লাহ রাজি, ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া সভাপতি (ভারপ্রাপ্ত) সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত, ছাত্রনেতা আসআদ আহমদ তালুকদার প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ