বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অটোরিকশার ধাক্কায় চাঁদপুর পুলিশ লাইনস্ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৭টায় ওই এলাকার সড়ক পার হতে গেলে দ্রুতগামী সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাওলানা আব্দুস সালাম গুরুতর আহত হলে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মাওলানা আব্দুস সালামকে (৬৫) মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী সিএনজিচালিত অটোরিকশা জব্দ এবং চালককে আটক করা হয়েছে। সাগর খান (২২) নামে ওই চালকের বাড়ি সদর উপজেলার আশিকাটি এলাকায়।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, দুর্ঘটনার জন্য দায়ী সিএনজিচালিত অটোরিকশার চালক সাগর খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, রাতেই চাঁদপুর পুলিশ লাইনস্ এ মাওলানা আব্দুস সালামের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ বরিশালের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত (বিশেষ শাখা)র ডিআইওয়ান পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, মাওলানা আব্দুস সালাম প্রায় ৩০ বছর পুলিশ লাইনস্ জামে মসজিদের ইমাম ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

অন্যদিকে পুলিশ লাইনস্ জামে মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যুতে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ