বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা জেলায় দুর্বৃত্তদের গুলিতে আরিফুল ইসলাম (৪০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দি‌কে খুলনায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প‌কেট গে‌টের সাম‌নে দুর্বৃত্তদের গু‌লিতে যোগী‌পোল ইউনিয়ন সা‌বেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিজ বা‌ড়ির সাম‌নে দাঁড়িয়ে কথা বল‌ছি‌লেন। এ সময় এক‌টি মোটরসাইকে‌লে ক‌রে তিনজন দুর্বৃত্ত প্রথ‌মে দূর থে‌কে গু‌লি করে। পরে মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গু‌লি ক‌রে। তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আড়ংঘাটা থানার ওসি কামাল হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে প‌রিদর্শন ক‌রে‌ছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চল‌ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ