বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বঙ্গবন্ধু সেতুতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় কার্যক্রম বন্ধ থাকা এই যানজটের মূল কারণ।

রোববার (১৬ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে আনালিয়া বাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। এতে উত্তরের ঘরমুখো মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আলমগীর হোসেন জানান, ভোর রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে গাড়ির টান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

এ ছাড়া ঢাকাগামী পরিবহনগুলো আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করায় ভুঞাপুর-টাঙ্গাইল সড়কে কোথাও কোথাও প‌রিবহনের ধীরগতি রয়েছে।

এর আগে, শ‌নিবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এলেঙ্গা থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ১৩ সড়কে ব‌্যাপক যানজট লেগেছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ