বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘বিএসকে পথশিশু কল্যান ফাউন্ডেশন’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| যাকারিয়া মাহমুদ ||

অর্ধশতাধিক পথশিশুর ভোজনপর্বের মধ্যদিয়ে সেবামূলক সংগঠন ‘বিএসকে পথশিশু কল্যান ফাউন্ডেশন’র যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ঢাকার আগারগাঁওয়ের ‘এন মুহাম্মদ হোটেল এন্ড ক্যাটারিং’এ সকাল সাড়ে দশটায় এই ভোজনপর্ব শুরু হয়। চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত।

‘বিএসকে পথশিশু কল্যান ফাউন্ডেশন’র পথচলা শুরুর বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদ খান জানান, প্রথমবারের মতো আমাদের এই ক্ষুদ্র আয়োজন। খরচের পরিমাণ পাঁচ হাজারের কিছু বেশি। পরবর্তীতে আমরা আরো বড় আয়োজন করব।

ফাউন্ডেশনটির লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, আমাদের সমাজের সবচে’ অবহেলিত মানবশ্রেণী ‘পথশিশু’। তাদের প্রতি আমাদের অবহেলা অনাদর ও অমনোযোগীতার কারণে, তারা আদর্শ সমাজসভ্যতা থেকে ক্রমেই ছিঁটকে পড়ছে। ফলে, দিনদিন বেড়েই চলেছে সন্ত্রাস, চুরি-ছিনতাই, মাদকাসক্তি ও চাঁদাবাজিসহ নানারকমের অনৈতিক কাজ। তাই আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো, পথশিশুদের অশুভ পরিবেশ থেকে তোলে আনা। শিক্ষা-সংস্কৃতি ও নৈতিকতার আদলে একটি সুন্দর জীবন উপহার দেওয়া। আমি (সাজ্জাদ) বিশ্বাস রাখি, আমাদের এই স্বপ্ন ও সাধনা পূর্ণতায় পৌঁছবে।  আমরা ইতোমধ্যেই বেশ কজন উদ্যমী কর্মী পেয়েছি। তারা এই স্বপ্ন বাস্তবরূপায়ণের যথাযথই চেষ্টা করছে। আশা করি, বন্ধু-স্বজন এবং সর্ব মহলের মানুষ দোয়া ভালোবাসা ও বিনিয়োগের মাধ্যমে আমাদের সাহায্য করবে। 

ফাউন্ডেশনের একজন এডমিন জানান, ‘বিএসকে পথশিশু কল্যান ফাউন্ডেশন’ মূলত ‘বিএসকে ইয়ুথ ক্লাব’ নামক মানবসেবা সংগঠনেরই শাখা। প্রায় দুইবছর আগে মানবসেবার উদ্দেশ্যে গঠিত আমাদের এই সংগঠন। দেশজুড়ে মানবতার বাণী পৌঁছে দিতে চাই আমরা। বলতে পারেন, মানবসেবায় এগিয়ে যাওয়া একরকম নেশা হয়ে গেছে আমাদের। মানুষের বিপদ দেখলে, নিজেরা সাহায্য করার পাশাপাশি অন্যদেরও উৎসাহ দেওয়ার চেষ্টা করি। ইতোপূর্বে আমরা মানবসেবামূলক একাধিক কাজের আঞ্জামও দিয়েছি। তন্মধ্যে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও রক্তদান অন্যতম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ