শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার, পালালো গণিত শিক্ষক প্রণয় সরকার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সৃষ্টি একাডেমিক স্কুল ক্যাম্পাস-২ এর অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পালিয়েছেন গণিত বিষয়ের শিক্ষক প্রণয় সরকার।

সোমবার (৩ জুন) বিষয়টি প্রকাশ হওয়ার পরই ওই ছাত্রের অভিভাবকরা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। পরে স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় ছাড়পত্র নিয়ে চলে যান তারা।

অভিযুক্ত শিক্ষক প্রণয় সরকার জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আনন্দ মোহন সরকারের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, জেলার বাসাইল উপজেলার এক প্রবাসীর ছেলেকে সৃষ্টি একাডেমিক স্কুলের দ্বিতীয় ক্যাম্পাসের আবাসিকে অষ্টম শ্রেণিà¦