বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদের ইমামদের ভাতার আওতায় আনা হবে: ধর্মসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদের ইমামদের ভাতার আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ আ. হামিদ জমাদ্দার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী সংস্কৃতিচর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। পর্যায়ক্রমে সব মসজিদের ইমামদের ভাতার আওতায় আনা হবে। 

আজ রবিবার (২ জুন) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখের সঙ্গে এক আলোচনাসভায় এসব কথা বলেন ধর্মসচিব আ. হামিদ জমাদ্দার।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সবার দায়িত্ব প্রধানমন্ত্রীর সব ধরনের উন্নয়নকাজে সহযোগিতা করা।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)-ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন।’ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ