ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক লাখ ৪০ হাজার ৮৬১ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া সারাদেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর নির্বাচনে কেউ ভোট বেশি দেখালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, এক শতাংশ ভোট পড়লেও কোনো অসুবিধা নেই। ভোটার যা আসবে তাই। আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসেন একজনই দেখাতে হবে। ৫০ জন আসলে ৫০ জনই দেখাতে হবে। কেউ যদি বেশি দেখায় আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ দিন সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়à¦