বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চিরনিদ্রায় শায়িত অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এম শাহরিয়ার তাজ: 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) গতকাল শুক্রবার বেলা ৩.৪৫ মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজা আজ শনিবার সকাল ৮.২০ মি. মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঝিকরহাটি নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে মাওলানা নূর হুসাইন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর পাশে শায়িত হন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ৩ বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী রেখে যান।

জানাজায় শরীক হন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক বরকত উল্লাহ লতিফ, নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আলাউদ্দিন, শ্রমিক আন্দোলন দক্ষিণ সভাপতি শাহাদাত হোসেন প্রধানিয়া।

এছাড়াও বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা জানানজায় অংশ নেন।

জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, খেলাফত মজলিস নেতৃবৃন্দসহ সংগঠনের তৃণমূল পর্যায়ের হাজার হাজার মুসল্লি শরীক হন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ