বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘরের অভাবে মেয়ে বিবাহ দিতে পারছেন না অসহায় বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি

একটি ঘরের অভাবে মেয়ের বিবাহ দিতে পারছেন না অসহায় এক পিতা। ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সাবেক মেম্বার পোড়াদিয়া গ্রামের। ঐ ব্যক্তির নাম জাকারিয়া হোসেন (৬০)। তিনি স্ত্রী ও কলেজ পড়ুয়া বিবাহযোগ্য কন্যা সন্তান নিয়ে পলিথিনের ছাউনি আর পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন। 

অসহায় এই পিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, দিতে পারতাম মেয়ে বিয়ে। 

তিনি আরও বলেন, আমার কোন পুত্র সন্তান নেই, তিনটি মেয়ে আছে, ছোট মেয়ে কলেজে পড়ে। লেখাপড়ার খরচ জোগাতে হয় মানুষের কাছে সাহায্যে চেয়ে। মাছ ধরা আমার নেশা ছিলো, মাছ বিক্রি করে কোনমতে সংসার চলছিলো। কিন্ত নিয়তির খেলা আমি হঠাৎ স্টোক করে অসুস্থ হয়ে পড়ছি।

মানুষের সেবা করাই যার কাজ আজ তিনি নিজেই অসহায় জীবনযাপন করছেন। কখনো তিনি অসহায়ত্বের কথা কাউকে বলেননি। পলিথিনের ঘরেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসবাস করছেন তিনি। সাংবাদিকদের মিডিয়ার মাধ্যমে প্রচারের অনুরোধ করে বলেন, সরকারি ভাবে একটি ঘর পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ