বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খাগড়াছড়িতে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭মে) বিকাল ৩টায় জেলা সদরের বায়তুল করিম মাদরাসায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। 

জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান ও মাওলানা কাউসার আজিজীর যৌথ সঞ্চালনায় মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ড. আ ফ ম খালেদ হোসাইন।

এছাড়া আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আখতারুজ্জামান ফারুকী, বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সদর মাওলানা আব্দুর রহমান,চট্টগ্রাম মাদরাসাতুল হুদার শিক্ষক মুফতি সৈয়দ আহমদ , রাঙ্গামাটির লংগদু বাইতুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল রশিদ,চৌংড়াছড়ি জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম,  নয়নপুর জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম ,মোহাম্মদপুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, কালো পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রাশেদুল ইসলাম ,ইসলামী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলার শাখার সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ