বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভোট চলছে ১৩৯ উপজেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এই ভোট ঘিরে উৎসবের আমেজের পাশাপাশি এক-তৃতীয়াংশ উপজেলায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় মোট দুই কোটি ৮৫ লাখের বেশি ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক কোটি ৪৩ লাখের বেশি, নারী ভোটার এক কোটি ৪০ লাখ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গের ভোটার) ১৭০ জন।

উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র কেরে গত এক সপ্তাহে অন্তত ১৫টি উপজেলায় সংঘর্ষ হয়েছে। ভোটের দিন এসব উপজেলাসহ আরো ২৫ থেকে ৩০টি উপজেলায় সংঘর্ষের শঙ্কা রয়েছে।

গত ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে এই ধাপে প্রার্থী চূড়ান্ত হন এক হাজার ৬৩৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ