শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ

সুন্দরবনে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে গ্রামবাসী ও বনকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার



পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। শনিবার বিকেলে লাগা আগুন নেভাতে কাজ করছে বনবিভাগ ও গ্রামবাসী। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।

তবে বনের ওই অংশে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

বন কর্মকর্তা নুরুল করিম বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখে বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

তিনি আরও বলেন, ‘বনের ওই এলাকায় কী ধরনের গাছপালা রয়েছে তাও এখন বলতে পারব না। বিস্তারিত জানাতে হলে সময় লাগবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ