বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ট্রেনের নিচে চাপা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়ার মিরপুরে একটি অরক্ষিত রেলগেট এলাকায় খুলনাগামী মালবাহী ট্রেনের নিচে চাপা পড়ে সাইদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ মে) দুপুরের দিকে মিরপুর উপজেলার কাটদহর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান ছিলেন - মিরপুর থানার মাজিহাট ক্যাম্পের ইনচার্জ ও নড়াইল জেলার বাসিন্দা। 

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্ত নাথ বলেন, এস আই সাইদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডিউটি শেষে মিরপুর উপজেলা মাজিহাট পুলিশ ক্যাম্পে মোটরসাইকেলে করে ফেরার পথে কাটদহর রেলগেটে পৌঁছানো মাত্রই অপর দিকের খুলনাগামী মালবাহী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় বাইকসহ তিনি ট্রেনের নিচে চাপা পড়েন। তখন ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

পলাশ কান্তি নাথ আরও বলেন, রেলগেটটি অরক্ষিত থাকায় সেখানে মাঝে মধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ