শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ

ঝালকাঠিতে একাধিক গাড়িকে চাপা দিল ট্রাক, নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির গাবখান সেতু এলাকায় কয়েকটি গাড়িকে চাপা দিয়েছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক। এতে ১১ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

আজ বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। 

এ ঘটনায় আহত কয়েকজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।

হাআমা/