শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ

আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আবদুর রউফ আশরাফ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে জেলা সভাপতি মাওলানা লোকমান সাদী' সাহেবের সভাপতিত্বে মাওলানা ইবরাহীম রহমানীর সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন খাঁন তানভীর, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবু ছাইম, জেলা সহ- সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, প্রচার সম্পাদক মাওলানা আবু মুসা সা'দ প্রমুখ। 

উপস্থিত কেন্দ্রীয় ও জেলা কমিটির দায়িত্বশীলেরা আজমিরীগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন। এতে মাওলানা আবু ছাইম কে সভাপতি, মাওলানা ইবরাহীম রহমানীকে সাধারণ সম্পাদক মনোনীত করেন। সিনিয়র সভাপতি মাওলানা হারুন রশীদ,যুগ্ম সাধারণ সম্পাদক কারী আলী হুসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদসহ ৩১জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ