শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ৬৯ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৬৯ জন শিশু-কিশোর উপহার পেয়েছেন। তিনজনকে বাইসাইকেল এবং ৬৬ জনের হাতে স্কুলব্যাগ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ শেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী এই উপহার বিতরণ করেন।

শিশু-কিশোরদের মোবাইলের কুফল ও অতিরিক্ত আসক্ততা থেকে নামাজে আগ্রহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয় বলে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইয়ামিন বিন মাজিদ জানিয়েন।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের রমজান শুরুর ১০ দিন আগে এলাকার শিশু কিশোরদের জামাতে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য উপহার ঘোষণা করে মসজিদ কমিটি ও ইমাম। বহুরিয়া গ্রামের ৮ থেকে ১৬ বছরের ৬৯ জন শিশু কিশোর মসজিদে এসে নামাজে অংশ নেয়। এর মধ্যে টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হয় ২৯ জন শিশু-কিশোর। তারা প্রতিদিন নামাজ শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

লটারির মাধ্যমে বহুরিয়া গ্রামের ওসমান গনির ছেলে শিহাব মিয়া (১৪), শহিদ মেকারের ছেলে আবির হোসেন (১২) ও নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেনকে (১৬) বাইসাইকেল এবং বাকি ৬৬ জনকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়।

উপহার বিতরণকালে বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইয়ামিন বিন মাজিদ, বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছামাদ মিয়া, সাধারণ সম্পাদক খান আব্দুল আলীম বাদশা, বহুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল সামাদ সিকদার, ২নং ওয়ার্ড মেম্বার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বহুরিয়া আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদরাসার সভাপতি মল্লিক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার, অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কয়েদ আলী সিকদার, সাধারণ সম্পাদক মো. আউলাদ হোসেনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম বলেন, সব ধর্মের মূল্যবোধই সৃষ্টির কল্যাণে নিবেদিত।

ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের ভালো কাজে উৎসাহিত করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ