বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে জেলা সদরে তিনজন, ত্রিশালে তিনজন ও তারাকান্দায় একজন নিহত হয়েছেন।

একই পরিবারের নিহত তিনজন হলেন মো. লুৎফর রহমান (৩০), স্ত্রী শাহনাজ (২৫) ও তাদের পুত্রসন্তান মো. মাহিত (২)।

দুর্ঘটনায় আহত হয়েছে নিহত দম্পতির বড় ছেলে মো. মোজাহিদ (৬)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় থাকতেন। নিহত দম্পতি সেখানে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

এছাড়া জেলার তারাকান্দা উপজেলায় একজন। ত্রিশাল উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আরও দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের তথ‍্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এছাড়াও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ