বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদের নিলামে ১৯ হাজার টাকায় বিক্রি হলো একটি হাঁসের ডিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।

শনিবার (৬ এপ্রিল) ২৭ রমজান রাতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে ১৯ হাজার টাকায় ডিমটি বিক্রি হয়। মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন মুসল্লি একটি ডিম দান করেন। পরে উন্মুক্ত নিলামে তোলা হয় ডিমটি। এ সময় মুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপর একে একে প্রতিযোগিতা করে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহমেদ নামের একজন মুসল্লি। এ দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ডিমটি এতো দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে নাজাতের উছিলা হবে বলে আমি মনে করি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ