বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক পত্রে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।

চেয়ারম্যান রফিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন মাহমুদের ছেলে।

জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে ২০২১ সালের ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এ মামলা দায়ের করেন। ওই মামলায় চার্জ গঠন হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ