শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা

নেছারাবাদ কামিল মাদরাসার কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদরাসা ভবনের চারতলায় একটি রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। মাদ্রাসার অভ্যন্তরীণ কোনো কোন্দলের কারণে এমনটা ঘটেছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ