বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হিজাব খুলতে বাধ্য করা সেই ইসলাম বিদ্বেষী সহকারী অধ্যাপক ওএসডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামবিদ্বেষী মনোভাব নিয়ে শিক্ষার্থীদের ক্লাস করানোর অভিযোগে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসকে কলেজের একাডেমিক সব কার্যক্রম থেকে প্রত্যাহারের পর ওএসডি করা হয়েছে। 

তার বিরুদ্ধে শিক্ষার্থীর হিজাব খুলতে বাধ্য করাসহ ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের দাড়ি, টুপি-পাঞ্জাবি, বোরকা, হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে।

মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে প্রত্যাহারের পর এবার তাকে শেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ পারসোনাল-১ শাখার উপসচিব দূর-রে- শাহওয়াজ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। গতকাল শনিবার এই আদেশ জারি করা হয়।

উপসচিব দূর-রে-শাহওয়াজ ওই পত্রে জানান, পদায়ন করা ওই কর্মকর্তা আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে চতুর্থ কর্মদিবসে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে।

এদিকে, কলেজটির অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, ‘অভিযুক্ত সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসের ওএসডির চিঠি শনিবার রাতেই আমি পেয়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত ডা. প্রতিমা রানী বিশ্বাস ওএসডির বিষয়টি স্বীকার করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ