শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ

মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুসল্লিদের ওপর হামলা, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামলার দৃশ্যের ছবিটি সিসিটিভি ফুটেজ থেকে নেয়া: যমুনা টিভি

রংপুরের হারাগাছে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার (১৬ মার্চ) দুপুরে হারাগাছের মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দেয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদের সীমানা প্রাচীর দিতে যান কয়েকজন মুসল্লি। পরে হেলমেটধারী কয়েকজন এসে সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন কমপক্ষে ১০ জন।

মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের ওজুখানা ভেঙ্গে দেয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা।

এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ