বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেনীতে আগুনে পুড়ল আটটি বসতঘর, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে আগুন লেগে আটটি বসতঘর পুড়ে গেছে। রোববার ( ১০ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের দরবেশ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই বাড়ির নবী আলম, বেলাল, দেলোয়ার, এনামুল হক, রাজিয়া, রাসেল, নুরুল আমিন এবং শুক্কুরসহ আট পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ, আসবাবপত্রসহ আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। আগুন নেভানোর সময় দুইজন আহত হয়েছে। তাদের মধ্যে হৃদয় ( ১৮ ) নামের এক যুবককে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) কামরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, ঘরগুলো পাশাপাশি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত আট পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও শুকনো খাবার দেওয়া হচ্ছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ