শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

খাগড়াছড়িতে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান
 খাগড়াছড়ি প্রতিনিধি>

দ্বীনি ও দাওয়াহ ভিত্তিক সংগঠন খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার তিনটহরী তাফসিরুল কুরআন পরিষদ এর উদ্যোগে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, মাহে রমজানের ফাযায়েল-মাসায়েল ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯মার্চ) বিকাল ৫টায় তিনটহরি মহিউস্ সুন্নাহ  মাদরাসায় পবিত্র কুরআন তেলাওয়াতের  সেমিনার শুরু হয়।

পরিষদের সভাপতি মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় সেমিনারে তারাবীহ এর বিধান ফজিলত ও বিভ্রান্তির জবাব নিয়ে আলোচনা করেন মাওলানা মুফতি আমান উল্লাহ।

সাহরি ও ইফতারের বিধান ও ফজিলতের উপর আলোচনা করেন মাওলানা গাজী আনোয়ার,সিয়ামের বিধান ও ফজিলতের উপর আলোচনা করেন মাওলানা শিহাব উদ্দিন, সিয়াম ভঙ্গের বিধান ও সমসাময়িক গুরত্বপূর্ণ মাসআলার উপর আলোচনা করেন মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

উপস্থিত ছিলেন মানিকছড়ি দারুস্ সুন্নাহ মাদরাসার সহকারী পরিচালক মাওলানা নুর মোহাম্মদ, তিনটহরী মহিউস্ সুন্নাহ মাদ্রাসার পরিচালক  মাওলানা ফরিদ উদ্দিন, তিনটহরী মহিলা মাদ্রাসার পরিচালক  মুফতি মনসুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি, মোঃ সামায়উন ফরাজি সামু, তিনটহরী বাজার মসজিদের খতিব মুফতি রমিজুল করিম, আলোকিত মানিকছড়ির সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন,ইউপি সদস্য ডাঃ মোঃ শাহ আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সেমিনারে বক্তাগণ বলেন, পবিত্র মাহে রমজান রহমত ,বারকাত ও মাগফিরাতের মাস। এই মাসেই মহান রাব্বুল আলামিন পবিত্র আল কুরআন নাজিল করেছেন। পবিত্র কুরআন নাযিলের এ মাস যাতে অপবিত্র না হয় সকলকে সচেতন থাকতে হবে। রোজা রাখার পাশাপাশি কুরআন তেলাওয়াত, জিকির-আজকার ও সকল অপকর্মে থেকে বাঁচার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাহলে পবিত্র মাহে রমজান আমাদের জন্য সার্থক হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ