বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

শনিবার (০৯ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজার এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। আমরা তাদের নানা ভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারিনি।

এক পর্যায়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। আধ ঘণ্টা পর তারা ফের সংবদ্ধ হয়ে গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারলে পুলিশ টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ