বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কর্ণফুলীতে চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে এস.আলম চিনির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ইছানগর এলাকার এস. আলম গ্রুপের চিনির কারখানায় এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্ণফুলী, আনোয়ারা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন মিলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ‘বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ