বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এনএসআই কর্মকর্তা পরিচয়ে অর্ধ শতাধিক নারীর সাথে প্রতারণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
পুলিশের হাতে গ্রেফতার বিপ্লব বড়াল। ছবি: সংগৃহীত

খুলনায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার করে অর্ধ শতাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক ও অর্থ-স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত বিপ্লব বড়াল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিপ্লব বড়াল ঝালকাঠির কাঠারিয়া এলাকার ডিএম বড়ালের ছেলে। বিপ্লব বড়াল দীর্ঘদিন থেকেই খুলনায় অবস্থান করে বিভিন্ন নারীর সাথে প্রতারণা করে আসছিলেন।

শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম।

রকিবুল ইসলাম বলেন, বিপ্লব বড়ালের বিরুদ্ধে ভুয়া এনএসআই বা পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে মেয়েদের সাথে সম্পর্ক করে ভিডিও চিত্র ধারণ ও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অর্থ-স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর তার কাছ থেকে এনএসআই’র ভুয়া পরিচয়পত্র ও দু’টি পুুলিশের মাস্ক উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে বিপ্লব চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে অর্ধ শতাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক এবং অর্থ আত্মসাতের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে ডাকাতি, মারামারি ও হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ